ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৬:৩৭:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

মানবাধিকার জন্মগত অধিকার: রওশন এরশাদ  

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, মানবাধিকার দেশের সীমারেখা দিয়ে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, এ অধিকার মানুষের জন্মগত, যা কেউ কেড়ে নিতে পারে না।
রওশন এরশাদ বলেন, জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস,অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এ সব অধিকার লাভ করে। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধীকার দিবসের বাণীতে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ স্বাক্ষরিত এক বাণীতে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ আরও বলেন, মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার পথ সুগম করতে  হবে।

তিনি বলেন, মানবাধিকার সুরক্ষার কাজে নিয়োজিত জাতীয় মানবাধিকার কমিশনসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, সিভিল সোসাইটি, গণমাধ্যম, মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

রওশন এরশাদ  আরো বলেন, রাষ্ট্রের পাশাপাশি মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও মানবাধিকার সমুন্নত রাখা সবার দায়িত্ব। জাতি, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকে প্রত্যেকের অধিকার সম্পর্কে সচেতন এবং শ্রদ্ধাশীল থাকতে হবে। মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আর এর মাধ্যমেই উন্নত, সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, এবারের মানবাধিকার দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।